Healthcare decisions are rarely easy. In many families, I have seen the same moment repeat itself — a doctor suggests a test, and the conversation at home begins:
‘Is it really necessary?’
‘Why is it so expensive?’
‘Can we wait a few more days?’
These are not careless questions. They come from responsibility — from trying to balance health with financial realities. But sometimes, that small delay, becomes a bigger problem.
My journey in diagnostics started inside laboratories — handling samples, following protocols, ensuring every report was accurate. Over time, as I moved into managing diagnostic centers, I began to see something deeper. The problem was not availability. The problem was hesitation. People were not avoiding tests because they didn’t care. They were avoiding them because they were unsure — about cost, trust, and necessity.
That realization stayed with me.
CureSetu was not built as just another diagnostic service. It was built to remove that moment of doubt. To create a system where:
-
You don’t have to question if the price is fair.
-
You don’t have to worry if the report is reliable.
-
You don’t have to delay something that could protect your health.
We work with only NABL certified laboratories, follow strict quality standards, and design our services around one simple belief — healthcare should feel reassuring, not stressful.
Because when it comes to health, even a small delay can cost more than we realize.
If CureSetu can give families the confidence to act on time — without fear, without confusion, without financial pressure — then we are doing something meaningful.
This is not just about diagnostics. This is about responsibility, trust, and care.
And we carry that responsibility with us, every single day.
Founder of CureSetu
M.Sc Microbiology (Gold Medalist),
ISO 15189 certified
NABL Internal Auditor
স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া কখনোই সহজ নয়। আমরা অনেক বাড়িতেই একই দৃশ্য দেখি — ডাক্তার টেস্ট করতে বলার পর পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়:
‘এখনই কি দরকার?’
‘এত খরচ কেন?’
‘আর কয়েকদিন অপেক্ষা করলে হবে না?’
এই প্রশ্নগুলো অবহেলা থেকে আসে না। এসব আসে দায়িত্ববোধ থেকে — পরিবারের খরচ, দায়িত্ব আর বাস্তবতার মধ্যে সমন্বয় করার চেষ্টা থেকে। কিন্তু অনেক সময় এই ছোট দেরিটাই বড় সমস্যায় পরিণত হয়।
আমার পথচলা শুরু হয়েছিল ল্যাবরেটরির ভেতর থেকে — স্যাম্পল হ্যান্ডল করা, রিপোর্টের নির্ভুলতা নিশ্চিত করা, প্রতিটি প্রটোকল মেনে চলা। ধীরে ধীরে যখন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়িত্বে এলাম, তখন একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠল — সমস্যাটা পরিষেবার অভাব নয়, সমস্যাটা হলো দ্বিধা। মানুষ টেস্ট করাতে চায় না — এমন নয়। তারা দেরি করে, কারণ তারা নিশ্চিত নয় — খরচটা ঠিক কিনা, রিপোর্টটা ভরসাযোগ্য কিনা, সত্যিই এখন দরকার কিনা।
এই জায়গা থেকেই CureSetu-র শুরু। আমাদের লক্ষ্য খুব সহজ — এই দ্বিধাটা দূর করা। যাতে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন:
-
আপনি যে টেস্ট করছেন, সেটা সত্যিই প্রয়োজনীয়
-
আপনি যে দাম দিচ্ছেন, সেটা ন্যায্য
-
আপনি যে রিপোর্ট পাচ্ছেন, সেটা সম্পূর্ণ ভরসাযোগ্য
আমরা কাজ করি trusted ও certified NABL ল্যাবগুলোর সাথে, কঠোর মান বজায় রেখে, আর এমন মূল্য তৈরি করি যাতে সাধারণ পরিবারের জন্যও সহজে গ্রহণযোগ্য হয়। কারণ স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় চাপ নয়, নিশ্চিন্ততা অনুভব করা উচিত।
যদি CureSetu আপনার পরিবারের সেই ছোট দ্বিধাটা দূর করতে পারে — যদি আপনাকে সময়মতো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে — তাহলেই আমরা আমাদের কাজটা ঠিকভাবে করছি।
এটা শুধু ডায়াগনস্টিক সার্ভিস নয়।
এটা বিশ্বাস, দায়িত্ব আর যত্নের বিষয়।
আর এই দায়িত্ব আমরা প্রতিদিন পালন করার চেষ্টা করি।
_edited.jpg)
